সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক বিক্রেতা আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ সিরাজ গাজী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ২ টার দিকে তাকে নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে আটক করা হয়।

র‌্যাব জানায়- র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর হাই স্কুল ও কলেজের সামনে অভিযান চালিয়ে মোঃ সিরাজ গাজীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।

আটক মোঃ সিরাজ গাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির মোঃ আঃ জব্বার গাজীর ছেলে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র‌্যাব।