বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ভোলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী অন্তঃস্বত্তা,মামলা দায়ের

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী অন্তঃস্বত্তার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে আওলাদ নামের এক নির্মান শ্রমিককে আসামী করে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন।

আওলাদ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, গত কয়েক মাস যাবত ওই ছাত্রীর স্কুল সংলগ্ন এলাকায় নির্মানাধীন ভবনের রাজ মিস্ত্রিরির হেলপার হিসেবে কাজ করছিলেন আওলাদ। কাজের সুবাধে স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীর সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এরপর থেকে আওলাদ কয়েক মাস যাবত শিশু শিক্ষার্থীকে নির্মানাধীন ভবনে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশু শিক্ষার্থী ৬ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে।

অন্তঃস্বত্তার বিষয়টি পরিবারে জানাজানি হলে বিয়ের জন্য আওলাদকে বললে সে কাজ ছেড়ে কর্মস্থল থেকে গা-ঢাকা দেয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।