বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

টাঙ্গুয়ার হাওর থেকে তিন লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর হতে প্রায় তিন লক্ষাধিক টাকা মুল্যের কোনা -কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর হতে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে এক বিশেষ অভিযানে চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানাযায়,জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জেলেরুপী দুবৃক্ত’র দল মঙ্গলবার সকাল হতে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দ্বারা মাছ লুটে।

খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের লেইচ্ছা মারা. তেকুনিয়া,আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল,কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল,কয়েক শতাধিক প্লাষ্টিকের ছাই ও একটি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।পরে সন্ধায় এসব জব্দকৃত জাল, ছাই ও নৌকা টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখৈ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য,কমিউনিটি গার্ড সহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।