বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

নাগেশ্বরীতে ৭ বছরের শিশু ধর্ষিত,ধর্ষক হবি আটক

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার কচাকাটায় ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল­ভের খাষ ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে। পুলিশ ও ধর্ষনের শিকার মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল ২৮ জানুয়ারি বিকালে শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হবিবর রহমান মেয়েটিকে টাকা দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে জানায়। এসময় মেয়েটি রক্ত ক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

শিশুটির দাদা নুর হোসেন শেখ কচাকাটা থানায় মামলা দ্বায়ের করলে অভিযুক্ত ধর্ষক হবিবর রহমান হবিকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, আজ বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।