শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলবাড়ীতে আনন্দ র‌্যালী

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শত শত নেতাকর্মি উপজেলা শহরে সমাবেত হয়ে বিশাল র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলার জিড়ো পয়েন্টে এসে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান পোদ্দার, সৈয়দ সবুজ রানা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শেখ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।