বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৫
শিরোনাম :

বরিশালে ট্রাফিক পুলিশের২য় দিনের বিশেষ অভিযানে, ট্রাক,মোটর সাইকেল সহ আটক ৪

ডেক্সরিপোর্ট: বরিশাল নগরীর সড়ক গুলোর শৃংখলা ফেরাতে ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ  এলাকায় বৃহস্পতি বার  সকাল  ১১ টায় নগর ট্রাফিক পুলিশের পক্ষথেকে  ২য় দিনের বিশেষ অভিযান চালানো হয়েছে।বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি(ট্রাফিক) খাইরুল আলমের নেতৃত্বে, এসি (দক্ষিন) মাসুদ রানা ও এসি ( উত্তর) একে এম ফাইজুর রহমান এর পরিচালনায় বি আর টি এর কর্মকতাদের সহযোগিতায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে বিশেষ অভিযানে বেশ কিছু মামলা দেয়া হয়েছে।
অভিযান শেষে বিএমপি ডিসি (ট্রাফিক) খাইরুল আলম জানান, প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বাস,মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন এর নামে প্রায় ৬২টি মামলা দেয়া হয়েছে।এছাড়াও ২ টি ট্রাক ও ২ টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নথুল্লাবাদ আন্ত: জেলাবাস মালিক সমিতির ,সেক্রেটারী গোলাম মোর্শেদ বাবলু , যুগ্ম সম্পাদক কিশোর বাবু, ট্রাফিক পুলিশের টি আই শামসুল আলম, শাহ আলম,আ: রহিম,বিদ্যুত।সার্জেন্ট গোলাম কিবরিয়া,তরিকুল ইসলাম,টি এস আই নজরুল ইসলাম সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।
Attachments area