শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে ৬ জুতা চোর আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরী থেকে জুতা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এবং ভাটারখাল থেকে তাদের আটক করা হয়। এসময় বেশকিছু চোরাই জুতা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে,বেশ কিছুদিন যাবত চৌমাথা এলাকায় একাধিক জুতা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি বাড়ান কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চৌমাথা এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এস আই ফিরোজ আল মামুনের নেতৃত্বে নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালান পুলিশ সদস্যরা।

এসময় সালমা নামক বোর্ডিং হাউস থেকে আটক করা হয় জুতা চোর চক্রের আরও ৫ সদস্যকে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।