শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইনের দাবিতে বরিশালে মানববন্ধন

ডেক্সরিপোর্ট  “পাঁচ মিনিটে রক্ত দান বদলে যাবেন সুপারম্যান, ও জীবনকে ভাল বাসুন মাদক থেকে দূরে থাকুন’’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’এর নবম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আনন্দ র‌্যালি, কেক কেটে বছর উৎসব পালন ও রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইন করার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব বরিশাল শাখা।

আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোড ও বরিশাল সিটি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করাসহ কেকে কেটে নবম বছর পদাপর্ণ উপলক্ষে উৎসব পালন করা হয়।

সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আওলাদ খান ও সম্পাদক আলিমুর রহমান বোরাক। আরো উপস্থিত ছিলেন ইমরান হোসেন, নিয়ামুল ইসলাম রনি, রাফি বিশ্বাস প্রমুখ।

পরে সিটি কলেজ প্রাঙ্গনে কেকে কেটে বর্ষ পূর্তি পালনের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এইচ.এম তৌফিক এলাহী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বরিশালের রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান, জার্মান নাগরিক তমাল হফার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।

পরে কেক কেটে বর্ষ পূর্তি উৎসব পালন করেন অতিথিবৃন্দ এবং ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা।

এর আগে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইন করার দাবি জানিয়ে সদররোডে মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করেন। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন।

এর পূর্বে সংগঠনের সদস্যরা নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে সদররোডের সিটি কলেজ প্রাঙ্গনে মিলিত হন।