শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নরসিংদী পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে শততম সরস্বতী পূজা উদযাপিত

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদীর ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে শততম সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর আহবায়ক পঞ্চমী রানী দেবনাথ কে সদস্য সচিব করে কানন সাহা, ছন্দা রানী সাহা, সুজিত কুমার দাস, সুজন দত্ত, জীবন কুমার দাসকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সকাল ৮ টা ১ মিনিটে প্রতিমা স্হাপন, ৯ টা ১ মিনিটে দেবী আরাধনা, ১০ টা ৩০ মিনিটে প্রসাদ বিতরন, ১২ টা ৩০ মিনিটে অতিথি আপ্যায়ন করা হয়। বিদ্যালয়ের হিন্দু শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, এলাকার অভিভাবকবৃন্দ, অঞ্জলি প্রদান করেন। সম্প্রদায়ের মানুষ মনে করে সরস্বতী পূজা করা হয় সত্য, ন্যায় ও জ্ঞানের জন্য। বিদ্যালয়ের শিক্ষার্থী রাএি সূএধর জানায়, স্কুলে পূজা করার অানন্দ অন্য রকম।
শততম সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন ছিল অন্যরকম।

এ বছর আপ্যায়নের বাজেট বেশি ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর পূজার সার্বিক সহযোগিতায় ছিলেন।