সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

কুড়িগ্রামের যাত্রাপুর হাট সিসি ক্যামেরার আওতায়

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর হাট পুরো এলাকা জেলা পুলিশ কুড়িগ্রামের উদ্যোগে সিসি ক্যামেরা দারা নিয়ন্ত্রিত করা হয়েছে। সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমানের প্রচেষ্টায় সদর থানাধীন ৪০০ দোকান সমৃদ্ধ ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজারের পুরোটা সিসিটিভি কাভারেজের আওতায় আনা হয়েছে। নিরাপত্তার জন্য সচেতনতা প্রয়োজন বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ৩,৮০,০০০ টাকা ব্যয়ে এটা সম্ভব হয়েছে।

পুলিশ সুপার কুড়িগ্রাম মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসিটিভির আওতায় আনা হবে।