সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৭
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ঝিকরগাছায় ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠিত

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  হাজার বছরের ঐতিহ্য ধারণকারী বাংলাদেশের লোক সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ শাখা এই লোকসংগীত। হাজার বছরের ঐতিহ্য ধারণকারী বাংলাদেশের লোকসংস্কৃতির একটি শাখা জারিগান।ভৌগলিক, সামাজিক, রাজনৈতিক পারিপার্শ্বিক নানা কারণে বিলুপ্তির পথে আবহমান বাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী গান।

ঝিকরগাছায়,নবীব নগর গ্রামে,শনিবারে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী জারি গানের আয়োজন করে নবীব নগর মিতালী সংঘ,ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত ১১ টা পর্যন্ত।জারি গান পরিবেশন করে গদখালী উদীচী শিল্পীগোষ্ঠী।

ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠনে নবীব নগর মিতালী সংঘ এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত নবীব নগর মিতালী সংঘ এর সভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের এস আই ইজাজ রহমান,ঝিকরগাছা মানবাধিকার কমিশনের এর সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ,শান্ত হোসেন,টিটু হোসেন,হাসান রেজা প্রমুখ।

বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপভোগ করেন জারি গান। অল্প সময়ের জন্য ভেসে যায় প্রাচীন ঐতিহ্যের স্রোতে।