ডেক্সরিপোর্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে মোঃ খাইরুল আলম যোগদান করায় এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার(২ ফেব্রুয়ারী) ডিসি খাইরুল আলম এয়ারপোর্ট থানা পরিদর্শনে গেলে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, অফিসার্স ইন-চার্জ মোঃ জাহিদ বিন আলম, ওসি (তদন্ত) মোঃ ফয়সাল আহমেদ, ওসি (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

ডিসি খাইরুল আলম এয়ারপোর্ট থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। সকলকে নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। পরে তিনি থানার কর্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং সকলের সাথে পরিচিত হন।