বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

ফুলবাড়ীতে দাখিল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭,বহিস্কার ১

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী প্রতিনিধি  সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাহবাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হলো দাখিল প্রথম দিনের পরীক্ষা।

এবারে পরীক্ষাকেন্দ্রটিতে উপজেলার ১৮ টি প্রতিষ্ঠানের মোট ৪৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৭ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হননি বলে জানিয়ছেন শাহবাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জনাব আবুল কাশেম সরকার।

এসময় তিনি বলেন প্রথম দিনে কোর-আন মাজীদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করেছি।ইতি মধ্যেই পরীক্ষায় অসদুপায় অবলম্বণ করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও যেকোন অপ্রীতিকর ঘটনা এরানোর জন্য পুলিশ প্রস্তুত আছে।

পরীক্ষাকেন্দ্রটিতে ২৩ জন শিক্ষক কক্ষপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।তাছাড়া উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ মোঃ তহিদুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন সরদার,নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী অভিজিৎ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।