মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৯
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুয়াকাটায় সূর্যাস্ত দেখলেন রাষ্ট্রপতি

ডেক্সরিপোর্ট  কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বসে সূর্যাস্তের দৃশ্য দেখেন।

রাতে তিনি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি রাতযাপন করেন।

রাষ্ট্রপতির কুয়াকাটা আগমনে সমুদ্র সৈকতসহ গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার বিকাল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে কুয়াকাটায় পৌঁছেন।

সেখানে তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মইনুল ইসলাম।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামিম উজ জামান, প্রেস সচিব জয়নূল আবেদিন, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল গনি চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সহধর্মিণী রাশিদা খানম, ছেলে রাসেল আহমেদ তুহীন ও রিয়াদ আহমেদসহ পরিবারের সদস্যরা। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ-ইন মোটেলে চলে যান।

সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। বুধবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে সূর্যোদয় দেখার কথা রয়েছে রাষ্ট্রপতির।ওইদিন বিকেল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরবেন।