মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

পাঁচ বছরের মধ্যে সারা দেশে বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে যাওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মাটির তল দিয়ে তার নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, পাঁচ বছরের মধ্যে সারা দেশের বৈদ্যুতিক তার মাটির নিচে (আন্ডারগ্রাউন্ড) নিয়ে যাওয়া হবে।

বুধবার বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিডিবি তাদের অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জি ট্রোন এবং আর অ্যান্ড ডিকেআইএস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। এ উপলক্ষে এই চুক্তি সইয়ের অনুষ্ঠান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য গাছের ডাল কেটে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিদ্যুতের তার মাটির তল দিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ার তিন বছর পর আমরা কাজ শুরু করতে যাচ্ছি। শুধু বিদ্যুতের তার নয়, কিছু সাবস্টেশনও মাটির নিচে নেয়া হবে।

আন্ডারগ্রাউন্ড ক্যাবল সম্প্রসারণের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, শুরুতেই দেশের চারটি অঞ্চল সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ আশপাশের এলাকায় এ কাজ করা হবে। পরে ওজোপাডিকো ও নেসকোর অধীনের এলাকাগুলোয় এ উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মানসম্মত বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করছি আমরা।