রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

টাঙ্গুয়ায় মাছ লুটকালে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গ্য়ুার হাওর হতে প্রায় দুই লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার এসব কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন। জানা গেছে,টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা কারেন্ট জাল দিয়ে মাছ লুট করতে নামলে খবর পেয়ে ইউএনও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের রওয়া , হাতিরগাদা জলমহালে বুধবার  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে ধাওয়ার মুখে জেলেরা পালিয়ে গেলে মাছ লুটে তাদের ব্যবহ্নত বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য,কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।