শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

হবিগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নাজমুল ইসলাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)  হবিগঞ্জে চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া এলাকার যোগীটিলার হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩০মিনিটের সময় চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সেখান থেকে  অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করে। তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে বলেও জানিয়েছেন। অজ্ঞাত তরুনীর বয়স ২২ বছর হবে বলেও ধারণা করছে পুলিশ। তিনি আরও জানান, মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত ও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।