শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সকলের সহযোগিতায় কারাগারের যেকোন অনিয়ম দূর করতে চাই: জেলার নূর মোহাম্মদ

শামীম আহমেদ  রাখিব নিরাপদ-দেখাবো আলোর পথ। এই শ্লোগানকে শতভাগ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতায় কারাগারের যেকোন ধরনের অনিয়ম দূর করাই হবে আমার প্রধান উদ্দেশ্য। মুজিববর্ষকে সামনে রেখে বরিশাল কেন্দ্রীয় কারাগারে অতীতে কোন ভুলক্রটি থাকলে তা সংশোধন করার মাধ্যমে দেশের মধ্যে একটি মডেল কারাগার হিসেবে রূপান্তরিত করাই হবে আমার চ্যালেঞ্জ।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে সদ্যযোগদান করা জেলার মোঃ নূর মোহাম্মদ মৃধা শনিবার সকালে উলে­খিত কথাগুলো বলেছেন। সাবেক জেলার ইউনুস জামানকে বদলী করে তার স্থলে নতুন জেলার হিসেবে বদলী করা হয়েছে বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার পুত্র মোঃ নূর মোহাম্মদ মৃধাকে। বৃহস্পতিবার নবাগত জেলার বরিশাল কেন্দ্রীয় কারাগারে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে কারাগারের অন্যান্য কর্মকর্তারা নবাগত জেলারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

নূর মোহাম্মদ মৃধা ২০০৮ সালে ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। এরপর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।