শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

হবিগঞ্জে আটককৃত রোহিঙ্গা যুবককে পুলিশী হেফাজতে ক্যাম্পে ফেরত

নাজমুল ইসলাম,নবীগঞ্জ(হবিগঞ্জ)  হবিগঞ্জ শহরের উমেদ নগরে আটককৃত রোহিঙ্গা যুবক আজিজুল মোস্তফা (২৭)কে শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ হেফাজতে তাকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার ৭ফেব্রুয়ারি সন্ধ্যায় আজিজুল মোস্তফা নামের এক রোহিঙ্গা যুবকে উমেদনগর টাইটেল মাদ্রাসা থেকে আটক করেছে পুলিশ।আজিজুল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের জাফর আহমেদের ছেলে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে তিনি হবিগঞ্জে আসেন বলে জানা যায়।হবিগঞ্জের বাহুবল উপজেলার মুফতি কবির আহমেদ রোহিঙ্গা ক্যাম্পে গেলে আজিজুল মোস্তফার সাথে পরিচয় হয় এবং তিনি মোস্তফাকে মোবাইল নাম্বার দিয়ে আসেলে। পরবর্তীতে কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করে গত ৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে আসেন তিনি। পরে বুধবার (৬ ফেব্রুয়ারি) হবিগঞ্জের উমেদনগর টাইটেল মাদ্রাসায় এসে তার বাবার চিকিৎসার জন্য সাহায্যের টাকা তুলতেছিলেন। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা তাকে আটক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বাবার অসুস্থতার জন্য সাহায্যের টাকা তুলতে ক্যাম্প থেকে পালিয়ে হবিগঞ্জে এসেছে বলে পুলিশকে জানিয়েছে আজিজুল মোস্তফা। তাকে থানায় হেফাজতে রাখা রয়েছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ হেফাজতে তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।