শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ,যুবককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের দায়ে পুলিশের কাছে আটক হওয়া যুবককে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিপ্লব হোসেন (সানি) নামের ঐ যুবককে নকল সরবারাহ করার দায়ে আর্থিক ২৫ হাজার টাকা জরিমানা করেন। নকল সরবারাহের দায়ে আটক হওয়া বিপ্লব হোসেন (সানি) নলছিটির সদরের বেল্লাল মাঝির ছেলে।

এ বিষয় নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, আজ রোববার এসএসসি পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেয়। আদালত যুবককে ২৫ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।