শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না কারার দায়ে জাতীয় ভোক্তা আইনের ৪৩ ধারায় নুর হোটেলকে ৫ হাজার টাকা, দ্রব্যের মূল্য নির্ধারণ না করায় জাতীয় ভোক্তা আইনের ৩৮ ধারায় স্বপন হোটেলকে ২ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও দ্রব্যের মূল্য নির্ধারণ না করায় তিন হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। যারা আমাদের আসার সংবাদ পেয়ে দোকান বন্ধ করে চলে গেছে তাদের নামের তালিকা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিতি জনসাধারণের মাঝে জাতীয় ভোক্তা অধিকার আইনের লিফলেট বিতরণ করা হয়।