শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি আফজাল

অনলাইন ডেস্ক  বরিশাল জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় জানুয়ারি মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর স্বীকৃতি পেয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।

এ নিয়ে তিনি এই দ্বিতীয় বারের মত এ সম্মান লাভ করেন। এর আগে তিনি পার্শ্ববর্তী গৌরনদী মডেল থানায় চলতি দ্বায়িত্ব পালনকে প্রথমবারের মত শ্রেষ্ঠ ওসির সম্মানে সম্মানিত হন।

আজ রবিবার বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ আফজাল হোসেনের নাম ঘোষণা করেন এবং বিশেষ সন্মাননা তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

মোঃ আফজাল হোসেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আগৈলঝাড়ার মাদক নির্মূল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই বিষয়গুলো মূল্যায়নের ভিত্তিতেই জানুয়ারি মাসে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দের মধ্যে সেরা অবদানের জন্য তাকে এই পুরষ্কারে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, “যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দদায়ক। এই পুরস্কার প্রাপ্তি আগৈলঝাড়া থানার প্রতিটি পুলিশ কর্মকর্তাদের সমন্বিত টিমওয়ার্কের ফলেই সম্ভব হয়েছে।

পুলিশ সুপার মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে। আমি যতদিন এখানে থাকবো আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যাবো। আমি সব সময় এই এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।