রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৫৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

ডেক্সরিপোর্ট  বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে উপজেলা শিক্ষা অফিস অগৈলঝাড়া বরিশাল এর আয়োজনে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল আগৈলঝাড়া বরিশালে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া উপজেলা চৌধুরী রওশন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ আগৈলঝাড়া বরিশাল আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী উপজেলা ইসরাত জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আগৈলঝাড়া বরিশাল মলিনা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া উপজেলা সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া উপজেলা আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবত, উপজেলা শিক্ষা অফিসার আগৈলঝাড়া মোঃ সিরাজুল হক হাওলাদারসহ আগৈলঝাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মুজিব শতবর্ষ উদযাপনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসে মুজিব কর্নার এর শুভ উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।