সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ভোলায় ট্রাকচাপায় নারী নিহত

ভোলা প্রতিনিধি  ভোলা শহরের পুলিশ লাইন্স সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে আকলিমা (৩০) নামে এর নারী নিহত হয়েছেন।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা সদরের দক্ষিণ চরনোয়াবাদ এলাকার সাহাবুদ্দিনের স্ত্রী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খেয়াঘাট সড়কের পুলিশ লাইন্স এলাকায় একটি মোটরসাইকেল শহরের দিকে আসছিল। মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ওই নারী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।