শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

শামিম আহমেদ  বরিশালের সর্বজন শ্রদ্ধেয় সৈনিক, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংস্কৃতিক, বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব আক্কাস হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।

আজ সোমবার সকালে তার মরাদেহ নেয়া হয় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিক শ্রদ্ধাঞ্জলিতে তার মহাদেহে পুষ্পার্ঘ অর্পন করেন বরিশাল জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, জাতীয় পার্টি, অমৃত পরিবার, সচেতন নাগরিক কমিটি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ বেতার বরিশাল, আইসিডি, ক্যাব, খেলাঘর, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে বরিশাল পুলিশ লাইনস্ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ আছরবাদ পুলিশ লাইন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এই সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, গণসংগীত শিল্পী, ধ্র“বতারা বরিশাল বিভাগীয় শাখার আমৃত্যু সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।