শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গোপনে প্রেম করায় পবিপ্রবির সিঙ্গেল কমিটির ১৩ সদস্য বহিষ্কার!

ডেক্সরিপোর্ট  গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কারনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিঙ্গেল অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সভাপতি তুহিন রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গেল কমিটির আইন ভঙ্গ করে তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। প্রাথমিক তথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ মেলে। তাই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০১৮ সালে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল’ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান শর্ত– শিক্ষাজীবনের গতি স্বাভাবিক রাখতে কোনো সদস্যই প্রেম করতে পারবে না।