শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় ট্রলির চাপায় যুবক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বোরহানউদ্দিনের মানিকারহাট এলাকায় ট্রলির চাপায় আলাউদ্দিন(৪০) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার(১০ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ৯নং ওয়ার্ডের ইন্নী গ্রামের মৃত সৃজন আলীর ছেলে। সে মানিকারহাট মোশারেফের হোটেলে চাকুরী করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন পায়ে হেটে তার বাসায় যাচ্ছিল। ভোলা থেকে বোরহানউদ্দিনে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু,এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা পরই ড্রাইভার পালিয়েছে। তবে ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।