শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে ইয়াবাসহ চা বিক্রেতা রিয়াজ আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার চা বিক্রেতা রিয়াজকে ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘ দিন ধরে ‘রিয়াজ টি স্টল’ এ চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো রিয়াজ। এমন সংবাদের ভিত্তিতে অবশেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এস আই রেহান উদ্দিনের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয় রিয়াজকে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) গভীর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এস আই রেহান উদ্দিন।

আটককৃত রিয়াজ নগরীর সোবাহান মিয়ার পুল ‘গনি নিবাস’ এর ভাড়াটিয়া। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালদিয়া গ্রামের মোঃ আকরাম খানের পুত্র।

চা বিক্রেতা রিয়াজ গত বছরের মে মাসের ৬ তারিখ ডিবি পুলিশের চৌকস অফিসার এস আই দেলোয়ারের হাতেও ইয়াবাসহ আটক হয়েছিলো রিয়াজ। সে যাত্রা তার কাছ থেকে পাওয়া গিয়েছিলো ২৭ পিস ইয়াবা। কোতয়ালী মডেল থানার মামলা নাম্বার ছিল ২৬।

সেই মামলা থেকে বের হয়ে চা বিক্রেতা রিয়াজ পুনরায় ইয়াবার ব্যবসা শুরু করে। তার দোকানে উঠতি বয়সী কিশোর-যুবকদের আনাগোনা ছিল বেশি। সন্ধ্যার পর রিয়াজের চায়ের দোকানে এরা জড়ো হত বলে স্থানীয়দের অভিযোগ।

এছাড়া রিয়াজের ব্যবহার এবং কথাবার্তা অনেকটাই উগ্র ছিল বলে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। উঠতি বয়সীদের কাছে নিজের পরিচিতিটাকেই ইয়াবা ব্যবসায় কাজে লাগায় রিয়াজ। সে নিজেও মাদকসেবী বলে তথ্য পাওয়া গেছে।