শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শিক্ষার্থীদের জন্য বৃন্দাবন সরকারি কলেজে বাস সেবা চালু

নাজমুল ইসলাম,নবীগঞ্জ(হবিগঞ্জ) হবিগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দূরবর্তী ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য এই প্রথম মোট পাঁচটি বাস প্রদান করা হয়েছে।

১০ফেব্রুয়ারি (সোমবার) বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ ইলিয়াস হোসেন বাস সার্ভিস এর শুভ উদ্ভোধন করেন। আজ থেকে পরীক্ষামূলক ভাবে লাখাই ও বানিয়াচং রোডে দুটি বাসের যাত্রা শুরু হয়। এবং কয়েকদিনের মধ্যেই হবিগঞ্জ-৩ সংসদীয় অাসনের সংসদ সদস্য এডভোকেট অাবু জাহির (এমপি) মহোদয় অারো তিনটি সহ মোট পাঁচটি বাসের শুভ উদ্ভোধন করবেন বলে জানা গিয়েছে। তখন বাসগুলো বাহুবল-অাউশকান্দি, চুনারুঘাট, ও মাধবপুর লাইনে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে।

সুত্র মতে: হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দুরদুরান্ত হতে আসা ছাত্র ছাত্রীদের প্রতিদিন নানান সমস্যার মধ্যে পরতে হত। বাসের মধ্যে সিট না পাওয়া এবং সময় মত বাস না পাওয়ার কারণে ছাত্র ছাত্রীরা কলেজে সঠিক সময়ে মধ্যে আসতে পারতো না। এরকম আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত কলেজ ছাত্র ছাত্রীদের। তাই সাধারন ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধার কথা চিন্তা করে বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন গতকাল বাস সার্ভিস এর শুভ উদ্ভোধন করেন।

এই বাস সংযোগ চালু করার মধ্যদিয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং ভোগান্তি কমে আসবে বলে শিক্ষার্থীরা মনে করছেন।এই প্রথম বাস সংযোগ চালু করায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দিপনা বিদ্যমান।মোট পাঁচটি বাস উপজেলালাখাই,বানিয়াচং,নবীগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর

প্রতিদিন সকাল ৮ টার সময় ছাড়বে এবং সকাল ৯ টায় কলেজ পৌছবে। ক্লাস শেষ করার অাবার ছাত্র ছাত্রীদের তাদের গন্তব্যে পৌছে দিবে। বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিন বাসের সুযোগ সুবিধা ভোগ করতে হলে সবাইকে কলেজ আইডি কার্ড সাথে রাখতে হবে। আইডি না থাকলে কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে। অন্যতায় কোন ছাত্র ছাত্রী বাস সেবা গ্রহণ করতে পারবেন না।