ডেক্সরিপোর্ট বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক’র কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ। এসময় পুনাক বিএমপিকে আরও সমৃদ্ধকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর সহধর্মিণী এবং বিএমপি পুনাক’র সভানেত্রী আফরোজা পারভীন।
এর আগে,আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)এর সহধর্মিণী পুনাক’র কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদকে পুলিশ অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা জানান বিএমপি পুনাক’র সভানেত্রী আফরোজা পারভীন। এসময়ে উপস্থিত ছিলেন বিএমপি পুনাক’র সাধারন সম্পাদিকা দিলরুবা আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে পুনাক’র কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা জাবেদ পুনাক বিএমপি’র বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় পুনাক বিএমপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।