সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৫০
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালের তিনটি অভিজাত হোটেল এন্ড রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর তিনটি অভিজাত হোটেল এন্ড রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য ও পরিবেশ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এই দণ্ডডাদেশ দেন।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করণ, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন, খাদ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়।

এর মধ্যে নগরীর ফলপট্টি এলাকার অভিযাত রেস্তোরাঁ হোটেল আপ্যায়নকে ২০ হাজার, হোটেল ঘরোয়াকে ২০ হাজার এবং হাজী বিরিয়ানিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ এর নেতৃত্বাধীন র‌্যাবের একটি টিমের সহযোগিতায় খাদ্য ও পরিবেশ আদালতের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানেটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।