শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাবুগঞ্জে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় উমর আলী কাজী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহাবুব হোসেন (৪২)নামের একজন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী কাজী বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের কাজী বাড়ির মোতাহার আলীর কাজীর ছেলে। গুরুতর আহত মাহাবুবের বাড়ি ক্ষুদ্রকাঠী গ্রামে ।

স্থানীয়রা জানান, বাবুগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রহমতপুর’র উদ্দেশে মোটরসাইকেলে রওয়ানা দেন তারা দুইজন। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে আসা আরআরপি এগ্রো ফার্মার একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৯৫৭০) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী মাহাবুব(৪২)কে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

বরিশাল বিমানবন্দর থানার এসআই আখতারুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ও এর চালককে আটক করা হয়েছে।