রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভোলা সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,বিজেপি,ভোলা প্রেসক্লাব,কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ ভোলা শাখা, ভোলা থিয়েটার সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানায়।

এছাড়া জেলার বোরহানউদ্দিন,দৌলতখান,লালমোহন,তজুমদ্দিন,মনপুরা ও চরফ্যাশন উপজেলায় প্রশাসনে উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।