কামরুজ্জামান শাহীন,ভোলা ভোলার চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে রুমা (৮) নামের এক চতুর্থ শ্রেণীতে ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অপর এক ছাত্রী আহত হয়।
শুক্রবার(২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ওই ছাত্রী শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর ৩ নং ওয়ার্ডের আমিন মিয়ার বাড়ির পিছনে কেটে রাখা গাছের উপরে চাচাতো বোনকে নিয়ে খেলা করছিল। হঠাৎ কাটা গাছটি গড়িয়ে তাদের গায়ের উপর পড়ে। এসময় তাদের চিৎকারে লোকজন এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।