রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে চোর ধরতে গিয়ে গৃহকর্তার মৃত্যু!

ডেক্সরিপোর্ট  ঝালকাঠির রাজাপুরে চোর ধরতে গিয়ে অসুস্থ হয়ে মো. মোকাম্মেল হাওলাদার (৬০) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকাম্মেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রাক্তন কর্মচারী ও একই গ্রামের মৃত কাজেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় মোকাম্মেল হাওলাদারের ঘরে চোর অবস্থান নেয়। শনিবার ভোররাত ৪টার দিকে পরিবারের সবাই যখন গভীর ঘুমে তখন চোর মোকাম্মেলের পুত্রবধূর গলার চেইন নিতে গেলে তিনি টের পেয়ে চিৎকার দেন। এ সময় মোকাম্মেল ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে চোর ধরতে চোরের পিছু ধাওয়া করেন। তবে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মোকাম্মেল ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোকাম্মেল হাওলাদারের ছেলে মো. জুন্নুন হাওলাদার বলেন, চোর মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পরে আমার মোবাইল নম্বরে ফোন দিলে চোর ফোন রিসিভ করে। আমি চোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। এ সময় আমি আমার মোবাইল ফোনটা ফেরত চেয়ে চোরকে অনুরোধ করলেও ধরা পড়ার ভয়ে মোবাইল ফেরত দিতে রাজি হয়নি সে।

তিনি আরও বলেন- ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার ও দৌড় দেয়ায় আমার বাবার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার আসর নামাজের পর তার জানাজা ও দাফন হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হবে।