ডেক্সরিপোর্ট বরিশালে নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার২২ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে, বরিশাল নারী ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে। সার্কিট হাউজ হল রুম বরিশালে, নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লুৎফুননেসা খান এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি নারী ঐক্য পরিষদ জেলা শাখা বরিশাল বেগম ফয়জুন নাহার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল শহিদুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা পুস্প রানীসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনায় নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।