রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বাস চাপায় ব্যবসায়ী নিহত

ডেক্সরিপোর্ট   বরিশালের বাবুগঞ্জে উপজেলার মাধবপাশায় বাস চাপায় লিটন সরদার (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ৬ টার দিকে উপজেলার মাধবপাশার শেকেরহাট বটতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরদার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের কাঞ্চন সরদারের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ৬ টার দিকে পোল্টি মুরগি ব্যবসায়ী লিটন সরদার মাধবপাশার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে অপরদিক থেকে বানারীপাড়াগামী মা-বাবার দোয়া নামের একটি বেপরোয়া গতীর বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন নিহত হন। পরে মরদেহটিকে উদ্ধার করে  ঘাতক বাসটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। ঘাতক বাসের নম্বর : বরিশাল-ব-০৫০০৬৩।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসে চালক আটক করা হয়নি। চালক দ্রুত বাসটিকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।