রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

স্বামীর দেয়া আগুনে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর

ডেক্সরিপোর্ট  ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পিংকি (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত পিংকি একই এলাকার মুন্না বিহারীর মেয়ে। এ ঘটনায় মামলার পর নিহতের স্বামী সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকির দুই মাস আগে বিয়ে হয়। এর আগে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পিংকি। তখন সৌরভ তাকে বিয়ে করতে রাজি না হলে থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিয়ের শর্তে সৌরভ মুক্তি পান। এরপর বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ১৬ ফেব্রুয়ারি স্ত্রী পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সৌরভ। তখন পিংকিকে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান পিংকি।

ওসি আরও জানান, স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেও কিছুটা দগ্ধ হয়েছিল সৌরভ। শুনেছি নিহত পিংকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে সঠিক তথ্য ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় সৌরভকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।