রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

ডেক্সরিপোর্ট   আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী তার ফেসবুকের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে।’

এর আগে এক বিবৃতিতে গ্রামীণফোন জানিয়েছিল, রোববার তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেবে।

এরই অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ।