রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

টাঙ্গাইলে বাবা হত্যায় ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড

ডেক্সরিপোর্ট  টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় তার ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) ও মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামে একাই বসবাস করতেন। বিগত ২০১৩ সালের ১ জুলাই রাত ১টার দিকে খুন হন আব্দুল আওয়াল। পরবর্তীতে ওই বছরের ১ আগস্ট পুলিশ বাদী হয়ে নিহতের ছেলেসহ পাঁচজনের নামে মামলা করেন। এক আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।