রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

স্বপ্নের ফেরী উদ্বোধন করলেন এমপি পংকজ নাথ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের ফেরী উদ্বোধন করলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। শনিবার রাতে হিজলা উপজেলা থেকে গাড়ী নিয়ে ফেরীতে উঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফেরী চলাচলের উদ্বোধন করেন সাংসদ।

এসময় হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী সর্বস্থারের মানুষ বাঁধভাঙ্গা উল­াসে মেতে ওঠে। সাংসদ পংকজ তার নিজ উদ্যোগে ফেরী চালু করায় সর্বস্থরের মানুষের অভিনন্দনে সিক্ত হন।

এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, হিজলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন সহ ২টি উপজেলার সর্বস্থরের জনসাধারণ।

সকালে সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা খোরশেদ শাহ্ ও আফসার ভূইয়ার মৃত্যুতে তাদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিকালে মেহেন্দিগঞ্জ নয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেণ।