বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সঙ্গীত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দূর্নীতি দমনে ছাত্র/ছাত্রীদের ভূমিকা বিষয়ে রচনা, দূর্নীতি ও তার প্রতিকার রচনা, বির্তক, দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেন।

পরে প্রতিযোগীতায় ষষ্ট শ্রেণী থেকে ১০ শ্রেনীর ছাত্রী/ছাত্রীদের মধ্যে ৩ টি ইভেন্টে ৯ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশারফ হোসে, সুকান্ত, মো.জসিম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।