সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করালেন পুলিশ সুপার

ডেক্সরিপোর্ট  বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় এই মামলা দেওয়ার ঘটনা ঘটে। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি জানান, মহানগরীর গাঙ্গিনারপাড় থেকে কাচিঝুলি যাওয়ার পথে নতুন বাজার মোড়ের আগে পুলিশ সুপারের চালক আব্দুল কুদ্দুস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ডিভাইডার ডিঙিয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি পুলিশ সুপার আহমার উজ্জামানের নজরে আসে। পরে তিনি গাড়ি থামিয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সালমান খান রাজনকে ডেকে চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৭ ধারায় মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে সার্জেন্ট সালমান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আহমার উজ জামান জানান, আইন অমান্যকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।