নিজস্ব প্রতিবেদক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকা থেকে ২ কেজি ২৫ গ্রাম গাঁজা সহ রাজু হাওলাদার (২১)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (২৫) ফেব্রয়ারি বেলা ১১ টায় নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার (উত্তর)এর কার্যালয়ে লিখিত সংবাদ সম্নেলনে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান,সোমবার (২৪) ফেব্রয়ারি দুপুর দেড় টার দিকে এস আই মো: জসিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,পশ্চিম কাউনিয়া লাকুটিয়া সড়ক সাধুর বটতলা আল মদিনা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপরে এক লোক গাঁজা নিয়া অবস্থান করছে।
এ সময় কাউনিয়া থানার ওসি (তদন্ত) হিরন্ময় সরকার,এস আই জসিম উদ্দিন,এস আই মিজানুর রহমান,এস আই সাইফুল ইসলাম-১,এ এসআই মো: আ: হালিম,এ এস আই জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হইলে মাদক ব্যাবসায়ী রাজু হাওলাদার দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।পরে রাজুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, কাশীপুর,বিল্লাবাড়ী আর আর এফ পুলিশ লাইন সংলগ্ন খলিফা বাড়ী এলাকার বাসিন্দা মৃত মান্নান খলিফার ছেলে নাঈম খলিফা গাঁজার ব্যাবসা করে।ধৃত রাজুর তথ্য অনুযায়ী এডিসি(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের নের্তৃত্বে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম সহ সঙ্গীয় ফোর্স এয়ারপোর্ট থানাধীন পূর্ব ইছাকাঠী শাহ পরান সড়ক কাদের মেম্বারের টিনসেড ভাড়াটিয়া ঘড়ে অভিযান পরিচালনা করে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাঈম পালিয়ে যায়।পরে তার ঘড় থেকে ২ কেজির ২ টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। যাহার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৪০ হাজার টাকা।
উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম আরও জানান,এ ঘটনায় এস আই জসিম উদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মো: রাজু হাওলাদার ও নাঈম খলিফার নামে কাউনিয়া থানায় মামলা দায়ের করে।
আটক আসামী রাজু হাওলাদারকে আদালতে প্রেরন করা হয়েছে।