শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় ৭০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার সদর থানা উত্তর দিঘলদী থেকে ৭০পিচ ইয়াবা সহ মো. ফরহাদ হোসেন টিটব (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন উওর দিঘলদি ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো: ফরহাদ হোসেন টিটব ভোলা সদর থানার উত্তর দিঘলদী জয়গুপী ৭নং ওয়ার্ডের মো. বেলায়েত হোসেনের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শংকর কুমার ঘোষ সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন উত্তর দিঘলদী ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন টিটব নামে এক যুবককে ৭০পিচ ইয়াবা সহ আটক করা হয়।

তিনি আরো জানান,তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।