মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

অপরাধ দমন করাই হলো পুলিশের কাজ: অতিরিক্ত পুলিশ সুপার ভোলা

আরিফ হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি  ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিম মাহমুদ বলেন, পুলিশের কাজেই হলো অপরাদ দমন করা। আমরা চাইনা কেউ বিপদগামী হোক। তাই বিপদগামী হওয়ার আগেই পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। ভোলা জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটেজিং ও মাদকমুক্ত করাই হলো আমাদের লক্ষ। তিনি আরো বলেন, শিক্ষা, চাকুরীসহ সকল ক্ষেত্রেই আজকে আমাদের সমাজে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। তোমরা যাতে নিবিঘেœ কলেজে আসা যাওয়া করতে পারো আমি সেই ব্যবস্থা করবো।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তজুমদ্দিন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের উপর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুবিশ সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এম এম জিয়াউল হক।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক মোঃ সাদিদ, শিক্ষার্থী পূজা রানী দাস, রিপা আক্তার, লাবনী, নূরে আলম, রাহাত প্রমুখ।