শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অচল হয়ে পড়েছে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের দপ্তর

 

শামীম আহমেদ  মাঠ পর্যায়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ সহকারী কমিশনার (ভূমি ) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩ থেকে ১৬) পদবী পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবীর আন্দোলনের দ্বীতীয় দিনে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের দপ্তর অচল হয়ে পড়েছে।

দাবী আদায়ের জন্য জেলা প্রশাসক দপ্তরের নিচতলায় চলছে দাবী আদায়ের আন্দোলন সভা-সমাবেশ অপরদিকে জেলা প্রশাসক দপ্তরের সাধারন শাখা, এস এ শাখা সহ মফেজখানা (রেকর্ড) রুমের কক্ষগুলোর চেয়ার টেবিল ফাইল-পত্র যেখানে-সেখানে পড়ে রয়েছে নেই শুধু আন্দোলনরত কর্মচারীরা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা প্রশাসক দপ্তরের কাজে এসে কর্মচারীদের দিনব্যাপি কর্মবিরতীর আন্দোলনের কারনের দূর্ভোগে পড়ে পুনরায় নিরাস হয়ে ফিরে যাচ্ছেন অফিসের কাগজ-পত্র ও রেকর্ড রুমে কাজে আসা সেবা প্রত্যাশী সাধারন মানুষ।

অপরদিকে দেখা জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান তার সম্মেলন কক্ষে জিও- এনজিওদের নিয়ে মাসিক সভা করছেন কিন্তু সেখানেও কর্মচারীরা রয়েছে অনুপস্থিত।

এছাড়া সকল উর্ধ্বতন কর্মকর্তারা কর্মচারী ছাড়াই নিজ নিজ দাপ্তরিক কাজ করতে তাদের দেখা গেছে।

আন্দোলনের দ্বীতিয় দিনে কালেক্টরেট সহকারী সমিতি বরিশাল জেলা শাখার সদস্যরা আজ বুধবার সকাল ৯টা থেকে কর্মবিরতী পালন শুরু করেন তারা। সভাপতি মাহফুজুর রহমান খান সুজনের সভাপতিত্বে দাবী আদায়ের কর্মবিরতী সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আঃ বারেক মোল­া,নাসির সরদার,আনিছুর রহমান,মনির হোসেন আকন,আয়সা সিদ্দিকা,হারুন উর রসিদ,রিয়াজুল ইসলাম,আদম আলি, হৃদয় রতন ও মিঠু রানি দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন এভাবে ঝিমিয়ে ঝিমিয়ে আন্দোলন করলে চলবে আগামী কাল বৃহস্পতিবারের মধ্যে যদি কর্মচারীদের দাবীর সিদ্ধান্তের ব্যাপারে কোন সুরাহা না করা হয় তাহলে নতুন করে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

এব্যাপারে জেলা সভাপতি মাহফুজুর রহমান খান সুজন বলেন, আমাদের এবারের কর্ম বিরতীর পূর্বে কয়েকবার আন্দোলন করেছি কিন্তু আমাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত দিচ্ছে না।

তাই আমরা নতুন করে কর্ম বিরতী আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবী পুরণ করা নাহলে আমরা অফিসের সকল ধরনের কাজ করা থেকে বিরত থাকব।

অপরদিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়,ক্ষরিশাল জেলা বিভিন্ন উপজেলা প্রর্যায়ে থানা নির্বাহী অফিসার কার্যালয় গুলোতে কর্মচারীরা কর্ম বিরতী পালন করায় সেখানের দপ্তর গুলো অচল হয়ে রয়েছে।