শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেক্সরিপোর্ট:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিশারত আলী বিশু (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশে এ ঘটনা ঘটে।নিহত বিশারত আলী বিশু মনাকষা ইউনিয়নের তারাপুর চটকপাড়া গ্রামের তৈইমুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশ দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় বাংলাদেশের অভ্যান্তরে থাকা অবস্থায় ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিশারত আলী বিশু। মরদেহ বর্তমানে সীমান্তের একটি ধানক্ষেতে পড়ে আছে।

এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ‘তিনি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন।সেখানে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।