সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

তজুমদ্দিনে শিক্ষক অপহরণকারী সুমন আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে শিক্ষক অপহরণের ঘটনায় সুমন চৌধুরী নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানা পুলিশের সমন্ময়ে তাকে আটক করা হয়। এদিকে অপহরণকারী আটকের পর তজুমদ্দিনের শিক্ষক সমাজের আয়োজিত মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, চাপড়ী আলিম মাদরাসার ইংরেজী প্রভাষক গোলাম সরোয়ার জুয়েলকে অপহরনের ঘটনায় এস আই সানাউল্লাহ ও বোরহানউদ্দিন খাসমহল পুলিশ ফাঁড়ির এস আই জামালউদ্দিন টবগী ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন চৌধুরীকে আটক করে। এ ঘটনায় শিক্ষক গোলাম সরোয়ার জুয়েল বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়। মামলা নং ১১।

চাপড়ী আলিম মাদরাসা অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন জানান, অভিযুক্তদের আসামীদের একজন গ্রেপ্তার হওয়ায় মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে শম্ভুপুর ইউনিয়ন ও হাসাননগর ইউনিয়নের সীমান্তবর্তী মধ্যমধলী এলাকার মাছের ঘের থেকে নয়ন চৌধুরী ও সুমন চৌধুরীর নেতৃত্বে জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে জুয়েল মাস্টারকে অপহরণ করা হয়। পরে দুই গ্রাম পুলিশের সহায়তায় বোরহানউদ্দিনের সাতবাড়িয়া মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।