সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পুলিশকে জনতার কাছে যেতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে: আইজিপি

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,পুলিশকে জনতার কাছে যেতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, তাদের হয়ে কাজ করতে হবে। তবেই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার- এই স্লোগানের প্রতিফলন ঘটবে। প্রত্যেক থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি থানায় জনতা নির্ভয়ে আসবে এবং হাসিমুখে তারা বেরিয়ে যাবে-এটা বাস্তবায়নের জন্য পুলিশ সারা দেশে কাজ করছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) নেত্রকোনা সার্কিট হাউসে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ময়মনসিংহ রেঞ্জ ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে সার্কিট হাউজে পুলিশর একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অর্নার প্রদান করে।